ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০০

সোমবার (১৭ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ২৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ১০ লাখ টাকা।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আর তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো – অগ্রণী ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ‍ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, আইএফআইসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এমজেএলবিডি, এম.এল ডাইং, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, সিলভা ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading