বায়ার্নের সাথে হার, বার্সেলোনা’র কোচ ছাঁটাই

বায়ার্নের সাথে হার, বার্সেলোনা’র কোচ ছাঁটাই

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১১:১৬

কিকে সেতিয়েনকে বিদায় বলে দিলো বার্সেলোনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (১৭ আগস্ট) রাতে তার বিদায়ের খবর বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

এর আগে লিগ শিরোপা খোঁয়ানোর পর থেকেই সেতিয়েনের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনকভাবে ৮-২ গোলে হারের পর শেষ পর্যন্ত তাকে ছাঁটাইয়েরই সিদ্ধান্ত নিয়ে নেয় কাতালানরা।

বোর্ড সভার পরই বার্সেলোনা বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনায় আর কোচ থাকছেন না সেতিয়েন। বোর্ড পরিচালকদের একমতের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত।’নতুন কোচ হিসেবে রোন্যাল্ড কোম্যানের নামটি শোনা গেলেও বার্সা আনুষ্ঠানিকভাবে জানাবে কয়েক দিনের মধ্যেই। বিবৃবিতে তেমনই উল্লেখ আছে।

বার্সা আরও জানিয়েছে, দলে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবেই কোচ বদলের সিদ্ধান্ত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading