২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:১৫
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টি হলো – ঢাকা ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, আগামী ২৪ আগস্ট, সোমবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২০ ও ২৩ আগস্ট স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ আগস্ট লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

