ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৫৬

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে বুধবার (১৯ আগস্ট) ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা।

দেশটির আবহাওয়া ও জিওফিজিক এজেন্সির (বিএমকেজি) বরাতে সিনহুয়া জানায়, জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে আঘাত হানা বেংকুলুর উতারা জেলার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল এর উপকেন্দ্র।

তবে কোনো সুনামি সতর্কতা জারি করেনি বিএমকেজি।

সবচেয়ে বেশি কম্পন অনুভূত হওয়া কেপাহিয়াং জেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানকার বাসিন্দাদের মধ্যেও এ ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করতে পারেনি বলে জানিয়েছেন কেপাহিয়াং জেলার দুর্যোগ পরিচালনা সংস্থার জরুরি ইউনিটের প্রধান সামসুদ্দিন।

তিনি সিনহুয়াকে ফোনে বলেন, ‘কেপাহিয়াংয়ে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিএমকেজির পক্ষ থেকে সুনামির বিষয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি।’

‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামক একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিকম্প আঘাত হানে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading