পুঁজিবাজারের তিন কোম্পানির এজিএম কাল

পুঁজিবাজারের তিন কোম্পানির এজিএম কাল

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:২০

বৃহস্পতিবার (২০ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো – এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

জানা গেছে, ২০ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের এজিএম সকাল ১১টায় এবং ইসলামী ব্যাংকের সকাল সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর, ২০১৯ অর্থ বছরের জন্য এশিয়া প্যাসিফিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস এবং ইসলামী ব্যাংক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading