পুতিনবিরোধী নেতা আইসিইউতে, বিষ প্রয়োগের অভিযোগ

পুতিনবিরোধী নেতা আইসিইউতে, বিষ প্রয়োগের অভিযোগ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০১

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনি ‘গুরুতর’ অবস্থায় আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

এদিকে পুতিনের কট্টর সমালোচক এই নেতার মুখপাত্র কিরা ইয়ারমাশ এক টুইটার বার্তায় সন্দেহ প্রকাশ করেছেন, নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি এখন অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) টুইটারে কিরা ইয়ারমাশ লিখেছেন, বিমানে সাইবেরিয়া থেকে মস্কো যাচ্ছিলেন নাভালনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে বিমান অবতরণ করানো হয়। ‘আলেক্সাই-এর শরীরে বিষক্রিয়া হয়েছে। এখন তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।’

কিরা লিখেছেন, ‘আমরা মনে করছি চায়ের সঙ্গে কিছু একটা মিশিয়ে দেওয়ার কারণে তার শরীরে এই বিষক্রিয়া হয়েছে। সেদিন সকালে তিনি চা ছাড়া আর কিছুই খাননি।’

রাশিয়ার শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে ৪৪ বছর বয়সী নাভালনি সুপরিচিত। পুতিনের বিরুদ্ধেও তিনি সবসময় সোচ্চার। অতীতে শারীরিক হামলার শিকারও হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading