বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:০৫

নভেল করোনাভাইরাসে বিশ্বে মৃত সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখেরও বেশি।

শনিবার (২২ আগস্ট) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখ ৪১ হাজার ১২২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৩ হাজার ৫৫১ জনের।

অপরদিকে, এ পর্যন্ত করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার মানুষ। করোনা বা কভিড-১৯ আক্রান্তদের মধ্যে এই সুস্থতার হার ৯৫ শতাংশ এবং মৃত্যুর হার ৫ শতাংশ।

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ লাখ সাড়ে ১০ হাজার। তাদের মধ্যে গুরুতর অসুস্থদের সংখ্যা প্রায় ৬২ হাজার। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading