পাবনা-৪ উপনির্বাচন: কাল থেকে জাপার মনোনয়ন ফরম বিতরণ

পাবনা-৪ উপনির্বাচন: কাল থেকে জাপার মনোনয়ন ফরম বিতরণ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৩৫

পাবনা-০৪ আসনের উপ-নির্বাচনে আগামীকাল ২৫ আগস্ট থেকে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আগামী ২৯ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম জাতীয় পার্টি চেয়ারম্যান-এর কার্যালয়ে গ্রহণ করা হবে। সোমবার (২৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এক বার্তায় তিনি আরও জানান, আগামী ৩১ আগস্ট বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে। এ জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

জাপার পক্ষ থেকে আরও জানানো হয়, ঢাকা-০৫ এবং নওগাঁ-০৬ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝেও ২৫ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করবে দলটি। ঢাকা-০৫ ও নাওগাঁ-০৬ আসনের তফসিল ঘোষণা হলেই এই আসনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের তারিখ জানিয়ে দেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading