পুঁজিবাজারে ৪ কোম্পানির লেনদেন চালু কাল
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৩৫
মঙ্গলবার (২৫ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানি ৪টি হলো – ইউনিয়ন ক্যাপিটাল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
সোমবার (২৪ আগস্ট) রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

