বগুড়ায় গ্যারেজ থেকে ২৫৮০ কেজি সরকারি চাল উদ্ধার

বগুড়ায় গ্যারেজ থেকে ২৫৮০ কেজি সরকারি চাল উদ্ধার

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৫৯

বগুড়ার শাজাহানপুর উপজেলার উমরদীঘি বাজারের একটি গ্যারেজ থেকে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা (২৫৮০ কেজি) সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ওই চাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বস্তায় সরকারি লোগোসহ চালগুলো ক্রয় করেন উপজেলার বনভেটি গ্রামের নুর হোসেনের ছেলে আবদুল হান্নান। তিনি ক্রয় করা চালগুলো ওমরদীঘি বাজারের একটি গ্যারেজে গোপনে গুদামজাত করেন। বিষয়টি ওই এলাকার জনৈক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানিয়ে দেন।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন জানান, সংবাদ পেয়ে ওমরদীঘি বাজারে একটি গ্যারেজ থেকে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তবে এসবের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং মামলাও হয়নি। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading