‘২৬ মার্চ শুরু হবে চিলাহাটি হয়ে ইন্ডিয়ার সঙ্গে রেল যোগাযোগ’

‘২৬ মার্চ শুরু হবে চিলাহাটি হয়ে ইন্ডিয়ার সঙ্গে রেল যোগাযোগ’

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৫০

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ইন্ডিয়ার হলদিবাড়ি পর্যন্ত বাংলাদেশ-ইন্ডিয়া রেল যোগাযোগ আগামী ২৬ মার্চ শুরু হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ দিন দুই দেশের প্রধানমন্ত্রী ওই রেলপথ যোগাযোগের উদ্বোধন করবেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চিলাহাটিতে ইন্ডিয়া-বাংলাদেশ সংযোগ রেল পথের নির্মাণ কাজ পরিদর্শনকালে মন্ত্রী একথা জানান।

এ সময় রেলপথ মন্ত্রী বলেন, “করোনা মহামারী অতিক্রম করতে পারলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেটি উদ্বোধন হবে। আর যদি সম্পূর্ণ নিরাপদ না হয়, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে।”

তিনি বলেন, “আমরা আশা করছি আগামী ডিসেম্বরের আগেই আমাদের অংশের রেল লাইন নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত হতে পারবো। ইন্ডিয়ার অংশে যেটুকু বাকি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার অনুরোধ জানানো হবে।” -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading