বগুড়ায় গামছায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৫৫

গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শনিবার (২৯ আগস্ট) রাতে বগুড়ার শেরপুর উপজেলার কয়ের খালী মাজার এলাকায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুটির নাম – আঁখি আক্তার (১০)। সে ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে এবং চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আঁখি নিজ বাড়িতে অন্যশিশুদের সাথে গামছা দিয়ে খেলা করছিল। এক পর্যায়ে গামছা দিয়ে আঁখির গলায় ফাঁস লাগে। এ সময় আঁখি মাটিতে পড়ে গেলে অন্য শিশুদের চিৎকারে আঁখির মা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা ওসি মিজানুর রহমান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading