৩ প্রতিষ্ঠানের মঙ্গলবার লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:১০
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ৩টি হলো- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানি গুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানি গুলো।
বুধবার কোম্পানি গুলো লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

