রাশিয়ার ভ্যাকসিনও আনতে চায় বাংলাদেশ

রাশিয়ার ভ্যাকসিনও আনতে চায় বাংলাদেশ
করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন । প্রতিকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ২০:১১

বাংলাদেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল শুরুর অনুমোদন দেয়া হয়েছে, শিগগিরই তা শুরু হচ্ছে। ইন্ডিয়ান টিকা আনতে দেশটির সেরাম কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বেক্সিমকো ফার্মা। এর পর রাশিয়ায় উদ্ভাবিত টিকা আনতেও তৎপরতা চলছে। যে দেশের ভ্যাকসিন আগে আসবে, তাদের কাছ থেকে তা কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। আগেই ভ্যাকসিন আবিষ্কারের দাবি জানিয়েছে রাশিয়া। তাই তাদের কাছ থেকেও ভ্যাকসিন আমদানি করতে চায় বাংলাদেশ। এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় যে ভ্যাকসিন আগে আসবে, সরকার সেটিকেই প্রাধান্য দেবে। ভ্যাকসিন আমদানির ব্যাপারে আমরা রাশিয়া সরকারকেও চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনাও হয়েছে।’

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading