রুটি বানাতে দেরি হওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু

রুটি বানাতে দেরি হওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:১৫

রুটি বানাতে দেরি হওয়ায় স্বামীর থাপ্পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) মাগুরা সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত লাবনী খানম (২০) উপজেলার বাহারবাগ গ্রামের আফজাল মোল্যার স্ত্রী ও মহম্মদপুর উপজেলার ববিল্বপাড়া গ্রামের সাইফুল জমাদ্দারের মেয়ে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, রবিবার সকালে লাবনী পাট বাছাই করছিলেন। এ সময় তাকে আফজাল দ্রুত রুটি তৈরি করে দিতে বলেন। কিন্তু রুটি তৈরিতে দেরি হওয়ায় উত্তেজিত আফজাল লাবনীকে থাপ্পড় মারতে থাকেন। থাপ্পড় খেয়ে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

লাবনীর মৃত্যুর পর তার গলায় শাড়ি পেঁচিয়ে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচার করেন কুদ্দুস মোল্যার ছেলে আফজাল। পরে তার বাড়ির লোকজন পালিয়ে যায়।

ওসি আরও জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আফজাল পলাতক রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading