বুধবার অগ্রণী ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৩:০৬
বুধবার (০২ সেপ্টেম্বর) রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের পর আগামী বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

