৩৮ শতাংশ কমেছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের মুনাফা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৩:২০
শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৮ শতাংশ কমেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জুলাই ১৯-মার্চ ২০) এই মুনাফা কমেছে।
জানা গেছে, কোম্পানিটির ৯ মাসে (জুলাই ১৯-মার্চ ২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ০.৬৩ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.২৪ টাকা বা ৩৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) ইপিএস হয়েছে ০.১৬ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ০.২৩ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০৭ টাকা বা ৩০ শতাংশ।
২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৬৪ টাকায়।

