“আলোর ফুল” ।। আয়শা আহমেদ
শিল্প-সাহিত্য । উত্তরদক্ষিণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:৩০
একটা বাঁধভাঙা হাসিতে—
জীবনের সব গ্লানি,
সব দীর্ঘশ্বাস উড়িয়ে দিয়ে,
তুমি হয়ে উঠো “হাসিখুশি রোদের কবিতা।”
তুমি সূর্যোদয় হও, অমন একটা সূর্যোদয়—
যেই সূর্যোদয় বিদীর্ণ করে দিতে পারে জীবনের সব অপ্রাপ্তি,
সব অবহেলা।
“শুভ জন্মদিন আয়শা আহমেদ”
জন্মদিনে তোমার জন্য একটি আনকোরা কবিতা—
নিজের একটা ভোরের আশায়,
যে মেয়েটা জনম ধরে মেঘ পুষেছে,
একলা জেগে পাহারা দিয়েছে রাত—
তার দু-চোখেও জ্বলুক মিহির,
ঠোঁটের কোলে এলিয়ে পড়ুক হাসির জলপ্রপাত।
আঁধারে পোড়া রোদের দেবী,
তোমারে লুকায় এমন সাহস কার?
চোখের তারায় রোদ বুনেছো,
বুকের ভেতর শাণিত তোমার হৃদয় ভাঙা ধার,
ভোর তো তোমার হবেই হবে!
আঁধার চিরে রোজই তুমি ফুটবে বারংবার।

