ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারীসহ ২ জন আটক

ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারীসহ ২ জন আটক

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:০০

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আসাদুল হককে (৩৫) আটক করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ একটি টিম।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হাকিমপুর থানাধীন হিলির কালিগঞ্জ এলাকা থেকে আসাদুলকে আটক করা হয়। সে ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরের আমজাদ হোসেনের ছেলে। আসাদুলই ইউএনওর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বলে জানিয়েছে পুলিশ।

হাকিমপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং র‌্যাব রংপুরের একটি দল যৌথভাবে শুক্রবার ভোররাত ৪টা ৫০ মিনিটের দিকে হিলির কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসাদুল হককে আটক করে। তাকে রংপুরে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব ও পুলিশের একই টিম জাহাঙ্গীর নামের আরও একজনকে আটক করেছে। সেও ওই ঘটনার সঙ্গে জড়িত। সূত্র – বাংলা ট্রিবিউন।

আরও পড়ুন:
>>> ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার সম্পন্ন, তবে শঙ্কামুক্ত নন
>>>> ইউএনও’র ওপর হামলাকারীদের ধরতে ‘পুলিশের সব ইউনিট মাঠে’
>>>দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও-কে ঢাকায় স্থানান্তর

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading