১৪ মাসে ১৫ হাজার কোটি টাকার ঋণ মওকুফ

১৪ মাসে ১৫ হাজার কোটি টাকার ঋণ মওকুফ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৮:৩০

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত গত ১৪ মাসে প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ মওকুফ করেছে। ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রীর তথ্য অনুযায়ী, উল্লেখিত ১৪ মাসে মোট ১৪ হাজার ৫৬০ কোটি ৭৬ লাখ টাকা ঋণ মওকুফ করেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) একাদশ সংসদের ৯ম অধিবেশনের শুরুর দিন সংসদে অর্থমন্ত্রী এ তথ্য দেন।

অপরদিকে, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আমদানি পর্যায়ে ১৬ হাজার একটি শুল্ক মামলার বিপরীতে অনাদায়ী রাজস্বের পরিমাণ ৭ হাজার ৫৮৯ কোটি ১৮ লাখ টাকা।

বিএনপির হারুনুর রশীদের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫৫৫ দশমিক ৭৩৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদানে ভারত ও বাংলাদেশের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩০ জুন ২০২০ পর্যন্ত ৯০৪ দশমিক ৭৫৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ছাড় হয়েছে। তবে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের মেয়াদেই এটি গতি লাভ করেছে।

জামালপুর-৫ আসনের মোজাফ্ফর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমদানি-রফতানিতে অবমূল্যায়ন ও অতিমূল্যায়নের মাধ্যমে মুদ্রাপাচারের কথা আমরা পত্রপত্রিকায় প্রায়ই দেখতাম। এ সংক্রান্ত অভিযোগ আজকাল আর শুনি না। তবে, সুনির্দিষ্ট মানিলন্ডারিংয়ের অভিযোগ পাওয়ার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা নিয়মিতভাবে তা খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading