ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৬:০০
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিসারত আলী (৪৭) নামের এক কৃষক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বিসারত আলী ওই গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।
পোলতাডাঙ্গা গ্রামের আবুল হোসেন জানান, সোমবার দুপুরে বিসারত আলী গোসল করে তারের উপর লুঙ্গি শুকাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

