সংরক্ষিত নারী আসনে বিএনপির ৯ জন সাবেক এমপি, ২৭ নতুন মুখ
উত্তরদক্ষিণ। সোমবার (২০ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:৩০
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত ৩৬ জনের মধ্যে ৯ জন সাবেক সংসদ সদস্য (এমপি)। বাকি ২৭ জন নতুন মুখ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরোক্ষ ভোটের এই নির্বাচনে ভোটের জন্য ১২ মে তারিখ রাখা হলেও পদ্ধতিগত কারণে ভোটাভুটির আর দরকার হবে না। অর্থাৎ, দল যাদের মনোনয়ন দিচ্ছে, বাছাইয়ে বাদ না পড়লে তাদের এমপি হওয়া কার্যত নিশ্চিত।
মনোনীত বিএনপির ৯ সাবেক এমপি হলেন: বেগম সেলিমা রহমান, শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ।
ইউডি/এবি

