বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত, চালক ও হেলপার আটক

বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত, চালক ও হেলপার আটক

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১১:০০

বগুড়ায় ট্রাকের চাপায় মঙ্গলবার রাতে আবদুল হালিম (৪৫) নামে এক পথচারী ক্ষুদ্র ব্যবসায়ী মারা গেছেন। শহরের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ চালক লিটন ও হেলপার বিপ্লবকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই রাস্তায় বেরিকেড দিয়ে ফাঁড়ির সামনে ট্রাকটি থামিয়ে চালক লিটন ও হেলপার বিপ্লবকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দিলে তাদের গ্রেফতার করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবদুল হালিম বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার আমীর আলী শেখের ছেলে। তিনি শহরের সাতমাথায় ফুটপাতে খাবার বিক্রি করতেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ফুলবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading