সূচকের পতন, লেনদেনও কমেছে

সূচকের পতন, লেনদেনও কমেছে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট ‌১৫:২০

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে এদিন আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে ৫ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমেছে। ডিএসইতে এদিন এক হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৩ কোটি ৪৫ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৩ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৮৫টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির। আর ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading