নির্বাচন উপলক্ষে পাবনা-৪ আসনে আজ ব্যাংক বন্ধ

নির্বাচন উপলক্ষে পাবনা-৪ আসনে আজ ব্যাংক বন্ধ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:২৭

পাবনা-৪ আসনের উপনির্বাচন আজ। এ কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচনী এলাকায় ব্যাংকের কার্যালয় ও শাখা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গত ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায়।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর। নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করায় এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় (আটঘরিয়া-ঈশ্বরদী) অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ (যদি থাকে) কোনো শাখা বিশেষ ব্যবস্থাধীনেও খোলা রাখা যাবে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading