দিনাজপুরে দেয়ালচাপায় ২ সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:৫০
মাটির ঘরের দেয়ালচাপায় দিনাজপুরের পার্বতীপুরে বাবা-মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে পার্বতীপুরের পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- স্বপন মিয়া (৩৫), তার স্ত্রী মারজানা (৩০), তাদের দুই ছেলে হোসাইন মিয়া (৯) ও হাসিবুল ইসলাম (৬)।
স্বপনের মামা শাহিনুর আলম বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন স্বপনের ঘরের মাটির দেয়াল ভেঙে ভেতরে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

