অ্যাটর্নি জেনারেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বসছে না সুপ্রিম কোর্ট

অ্যাটর্নি জেনারেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বসছে না সুপ্রিম কোর্ট

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪৭

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার বসছে না সুপ্রিম কোর্টের দুই বিভাগ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌনে ১০টার দিকে আপিল বিভাগের ভার্চুয়াল কার্যক্রম শুরু হওয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা ব্যথিত। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার আদালত বসছে না।”

গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবে আলম। তার বয়স হয়েছিলো ৭১ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছিলেন মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে গত ১৮ সেপ্টেম্বর আইসিইউতে নেওয়া হয়। তবে সর্বশেষ করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।সোমবার বেলা ১১টার পর মাহবুবে আলমের কফিন নিয়ে যাওয়া হয় তার ৪৫ বছরের কর্মস্থল সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজা শেষে সাবেক সহকর্মীসহ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা সুপ্রিম কোর্ট বারের এই সাবেক সভাপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান।
মাহবুবে আলম ২০০৯ সালে অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল হিসেবে সর্বোচ্চ আদালতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহবুবে আলম।এছাড়া সংবিধানের পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী মামলা পরিচালনাও করেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading