ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা : লঞ্চের দেড়শ যাত্রী উদ্ধার

ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা : লঞ্চের দেড়শ যাত্রী উদ্ধার

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪৭

শিমুলিয়া থেকে কাঁঠালবাড়িগামী একটি লঞ্চ ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে অর্ধেক পরিমাণে ডুবে যায়। পরে কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি খালি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে কাঁঠালবাড়ি ঘাটে নিয়ে আসে। মাদারীপুর কাঁঠালবড়ি ঘাটের লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামনা জানান, গতকাল রবিবার রাত সোয়া ৮টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের পদ্মাসেতুর চ্যানেল মুখে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “রবিবার সন্ধ্যার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ‘এমভি শ্রেষ্ঠ-২’ লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা হয় লঞ্চটি। পথে পদ্মাসেতুর চ্যানেল মুখে প্রবেশের সময় নৌপথ খননকাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে লঞ্চটির তলা ফেটে যায়।

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, লঞ্চটি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি আসার পথে এমভি শ্রেষ্ঠ-২’ লঞ্চটি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খায়। এতে লঞ্চের তলা ফেটে প্রায় অর্ধেক অংশ পানিতে তলিয়ে গিয়েছিল। পরে উদ্ধারকারী একটি লঞ্চ সকল যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading