৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো

৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:২২

করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল মতবিনিময় সভায় ছুটি বাড়ানো হবেবলে জানিয়েছিলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দীপু মনি বলেছিলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে বর্তমান ছুটি আরও বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দু’এক দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কতদিন ছুটি বাড়ানো হবে তা জানিয়ে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ ১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। তবে অনলাইনে পাঠদান চলছে। আজ আবার নতুন করে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা এলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading