জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন বিচারপতি নজরুল ইসলাম

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন বিচারপতি নজরুল ইসলাম

উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৩৮

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হলো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে। রবিবার (০৪ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩ (২)(খ) এবং ৩(৩) অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে পাঁচ বছরের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

উল্লেখ্য, জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এই প্রতিষ্ঠানটি সারাদেশে নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, শৃঙ্খলা, প্রশিক্ষণের বিষয়টি দেখভাল করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading