ওয়ানডে টুর্নামেন্টের জন্য ৩ দল ঘোষণা বিসিবির

ওয়ানডে টুর্নামেন্টের জন্য ৩ দল ঘোষণা বিসিবির

উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৪৭

ছয় মাসের দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটকে মাঠে ফেরাতে তিনটি দল নিয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ অক্টোবর এ সিরিজ শুরু হবে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিসিবি এ সিরিজের জন্য তিনটি পৃথক স্কোয়াডও ঘোষণা করেছে যাতে জাতীয়, হাই-পারফরম্যান্স এবং আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্যরা অংশ নেবেন।

সিরিজটি বিসিবির ধারাবাহিক উদ্যোগের একটি অংশ, যার লক্ষ্য দেশে ক্রিকেটীয় কার্যক্রম পুনরায় শুরু করা যা কোভিড-১৯ মহামারির কারণে এ বছরের মার্চ থেকে ব্যাহত হয়ে আছে।

টুর্নামেন্টটি সব শীর্ষস্থানীয় এবং তরুণ ক্রিকেটাকে বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।

তিন দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে।

তিনটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ডাবল লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। খেলাগুলো শুরু হবে বিকালে সাড়ে ৩টায়। প্রত্যক ম্যাচের জন্য রির্জাভ-ডে রয়েছে।

উদ্বোধনী ম্যাচে ১১ অক্টোবর মাহমুদুল্লাহ একাদশ খেলবে নাজমুল হোসেন একাদশের বিরুদ্ধে।

কোভিড-১৯ থেকে সুরক্ষা নিশ্চিত করার জন্য সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল এবং গ্রাউন্ডস কর্মীকে সুরক্ষিত পরিবেশে রাখা হবে।

মাহমুদুল্লাহ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মোমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

স্ট্যান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদি হাসান রানা। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading