রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ: ৪ রোহিঙ্গা খুন, আহত ২০

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ: ৪ রোহিঙ্গা খুন, আহত ২০

উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:২০

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার রাতে সংঘর্ষে চার রোহিঙ্গা খুন এবং ২০ জন আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, রাত ৮টায় সংঘর্ষের পর তারা চৌমুহনীর তাবলীগ জামাত মার্কাজ এলাকা থেকে চারটি লাশ উদ্ধার করেছেন।

উখিয়া থানার ওসি মঞ্জুর মর্শেদ জানান, তারা নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেননি।

সংঘর্ষের পর ক্যাম্পে অতিরিক্ত আর্মড ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। প্রায়ই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘর্ষের ঘটনা ঘটছে। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গত পাঁচদিনে সাত রোহিঙ্গা খুন হয়েছেন।

তবে এটা পরিষ্কার নয় রোহিঙ্গারা কীভাবে অস্ত্র সংগ্রহ করছে। অভিযোগ রয়েছে যে ক্যাম্পের কিছু বাসিন্দা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading