ভোলায় পিপিপির আওতায় হবে ৪.৬৮ কিলোমিটার সেতু

ভোলায় পিপিপির আওতায় হবে ৪.৬৮ কিলোমিটার সেতু

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৫৯

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় ১২ হাজার ৯১৬ কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়া-কালাবদর নদীর ওপরে ৪ দশমিক ৬৮ কিলোমিটার দৈর্ঘ্যের ভোলা সেতু নির্মিত হবে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দেয়া প্রস্তাব অনুযায়ী, বরিশাল-ভোলা মহাসড়কে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে সেতুটি নির্মিত হবে।

সেতু বিভাগ তার প্রস্তাবে উল্লেখ করে, প্রস্তাবিত সেতুটি পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সাথে সরাসরি দ্বীপ জেলা ভোলার সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

এতে উল্লেখ করা হয়, ‘ভোলা সেতু নির্মিত হলে রাজধানীর সাথে যোগাযোগ তৈরি করতে পদ্মা সেতুকে আরও কার্যকর করে তুলবে।’

এতে আরও বলা হয়, সরকার মনে করে প্রস্তাবিত ভোলা সেতুটি নির্মিত হলে পদ্মা সেতুর সুবিধা আরও বাড়বে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading