মধুপুরে ‘জিনের বাদশা’ উজ্জল গ্রেফতার

মধুপুরে ‘জিনের বাদশা’ উজ্জল গ্রেফতার

মো:আ: হামিদ | উত্তরদক্ষিণ
মধুপুর: শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:০৪

টাঙ্গাইলের মধুপুরে ‘জিনের বাদশা’ পরিচয় দেওয়া উজ্জল চক্রবর্তী (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।

উজ্জল চক্রবর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামের কুদিরাম চন্দ্র চক্রবর্তীর ছেলে।

জানা যায়, মধুপুর থানাধীন আকাশী গ্রামের শাকিলা বেগমকে গত ৭ দিন আগে থেকে ঐ প্রতারক আসামী আল্লাহর ওলি ও জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃত উজ্জল চক্রবর্তী আল্লাহর ওলি ও জিনের বাদশা পরিচয়ে শাকিলা বেগমের কাছ থেকে বিকাশের মাধ্যমে ২২৫০০ টাকা আত্নসাৎ করে বলে জানা যায়।

পরে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আল্লাহর ওলি ও জিনের বাদশা পরিচয়ে আবারও শাকিলা বেগম এর কাছ থেকে তিন ভরি স্বর্ণালংকার নিতে এলে হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading