মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:২৭

মাগুরার শ্রীপুর উপজেলার দুরান নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শুক্রবার (০৯ অক্টোবর) এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত নাহিদ হাসান দিপ্ত (২৪) একই উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে। পুলিশ সদস্য নাহিদ ঢাকায় কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজবাড়ি জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেন নাহিদ হাসান। পথে দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading