কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৩০

কুষ্টিয়ার সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরিদ হোসেন (৪৫) ওই এলাকার ময়েন ফারাজির ছেলে।

শনিবার (১০ অক্টোবর) সকালের এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এলাকাবাসী জানায়, গত সপ্তাহে একজনকে মারধরের ঘটনায় স্থানীয় দুপক্ষের মধ্যে আজ সকালে সংঘর্ষ শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এর মধ্যে হাসপাতালে নেয়ার পথে ফরিদ মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading