ল্যাপটপ কিনে না দেয়ায় ৯ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা!

ল্যাপটপ কিনে না দেয়ায় ৯ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা!

উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:১৫

শেরপুরে বাবার কাছে ল্যাপটপ চেয়ে না পেয়ে অভিমানে নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত মাজহারুল ইসলাম (১৬) ওই এলাকার ব্যবসায়ী সামিউল হক সামিরের ছেলে। সে ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার সকালে পুলিশ বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান জানান, মাজহারুল কী কারণে আত্মহত্যা করেছে তার কোনো সুনির্দিষ্ট বিষয় জানা যায়নি। তবে বিভিন্ন লোক মারফত জানা যায়, তার বাবার কাছে ল্যাপটপ কিনে দেয়ার দাবি জানিয়েছিল। তার বাবা ল্যাপটপ কিনে না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading