টাঙ্গাইলে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে

টাঙ্গাইলে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:১৫

বালু ভর্তি একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ায় টাঙ্গাইল-বাসাইল-সখীপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই চালক বেরিয়ে আসলেও তার সহকারী ট্রাকের ভেতর আটকে ছিলেন। পরে তাকেও উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ জানিয়েছেন।

ওসি হারুনুর বলেন, বালু ভর্তি একটি ড্রাম ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর বেইলি ব্রিজে ওঠার পরপরই ব্রিজটির একাংশ দেবে যায়। এতে ট্রাকটি ব্রিজে আটকে গিয়ে একপাশ নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক নামতে পারলেও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়ে। পরে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাকে উদ্ধার করে।

“এ ঘটনায় ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading