খুলনায় ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:১১
খুলনায় একটি ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আবরার রহমান শুভ (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর টিভি বাউন্ডারি রোডে এ ঘটনা ঘটে।
নিহত আবরার রহমান শুভ টিভি বাউন্ডারি রোডের মডার্ন টাওয়ারের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে। তিনি আল-আরাফাহ্ ব্যাংকে কর্মরত ছিলেন।
খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, শুভ ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তবে কী কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা কেউ বলতে পারছেন না। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

