শুক্রবার থেকে খুলবে সিনেমা হল

শুক্রবার থেকে খুলবে সিনেমা হল

উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:১০

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে প্রায় সাত মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) বিকালে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আ্গামী ১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলসমূহের চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।”

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অন্যসব বিনোদনকেন্দ্রের মত দেশের সব সিনেমা হলও ১৮ মার্চ থেকে বন্ধ রাখা হয়। চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিংও কয়েক মাস বন্ধ থাকার পর চালু করা হয়েছে। মঞ্চনাটকের প্রদর্শনী এখনও বন্ধ থাকলেও ২৩ অক্টোবর থেকে চালুর কথা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading