আশুলিয়ায় শিশু আসিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৭
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:৫৭
ঢাকার আশুলিয়ায় শিশু আসিফ খান নামের এক শিশু হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ৭ জনের নামের উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান তিনি। গ্রেপ্তাররা হলেন- রফিকুল ইসলাম, সুজন, কামাল, আকবর, রমজান আলী, আব্দুর রহিম ও মজনু।
পরিদর্শক জিয়াউল বলেন, মামলার এজাহারে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানায়, নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকার একটি শ্রমিক কলোনির পাশ থেকে শিশু আসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় দিপারোজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

