টয়লেটের ছাদে ইয়াবার ভান্ডার, চট্টগ্রামে স্বামী-স্ত্রী আটক

টয়লেটের ছাদে ইয়াবার ভান্ডার, চট্টগ্রামে স্বামী-স্ত্রী আটক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:১২

বাসার টয়লেটে ছাদে কৌশলে ইয়াবা লুকিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল এক দম্পত্তি। বুধবার (১৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার পশ্চিম আমতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন। আটক দম্পত্তির ভাড়া বাসা থেকে ১৪ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আটক দুই জন হলেন- নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম মাইজচরা ইউনিয়নের মো. আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী জাহান।

মাহমুদুল হাসান মামুন গণমাধ্যমকে বলেন, ‘জাহাঙ্গীর আলম ভাড়া বাসায় ইয়াবা রেখে বিক্রি করে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তার বাসায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীর ও তার স্ত্রীকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাসার টয়লেটের ছাদে কৌশলে লুকানো অবস্থায় ১৪ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের দুই জনকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।’

‘ভাড়া বাসায় থেকে ইয়াবা কেনাবেচা করছিল তারা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’ তথ্য সহায়তায়: বাংলা টিবিউন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading