গাজীপুরে পার্লার কর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

গাজীপুরে পার্লার কর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৩০

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে প্রাইভেটকারে তুলে এক পার্লার কর্মীকে (২৫) ধর্ষণের অভিযোগে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পিন্টু মিয়া (৩০) কালিয়াকৈরের নাওলা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ভুক্তভোগীর স্বজনরা জানায়, ওই পার্লার কর্মী ভাড়ায় প্রাইভেটার নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াতের সুবাদে তার সাথে পিন্টু মিয়ার পরিচয় হয়।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ওই পার্লার কর্মী তার আট বছরের ছেলেকে নিয়ে পিন্টু মিয়ার গাড়িতে ঘুরতে বের হয়। নবীনগর ঘুরে রাতে কালিয়াকৈর ফেরার পথে চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় পৌঁছে কৌশলে ওই নারীর ছেলেকে একটি দোকানে নামিয়ে রাখেন পিন্টু। পরে ওই পার্লার কর্মীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে গাড়ি নিয়ে পিন্টু পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওই নারী কাশিমপুর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করলে বিকালে পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) মো. জাকির হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো এবং রিমান্ডের আবেদন জানানো হবে।

পরীক্ষার জন্য ওই নারীকে শুক্রবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জাকির হাসান জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading