হিলিতে আলুর দাম কমেছে কেজিতে পাঁচ টাকা

হিলিতে আলুর দাম কমেছে কেজিতে পাঁচ টাকা

মোসলেম উদ্দিন | উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:২৭

দিনাজপুরের হিলিতে কেজিতে পাঁচ টাকা কমেছে আলুর দাম। প্রকারভেদে তিন দিন আগে আলুর দাম বেড়ে হয়েছিলো ৪৫ টাকা। এখন তা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। চাহিদা কম-বেশি হওয়ায় আলুর দাম ওঠা-নামা করছে, এমনটিই বলছেন আলুর পাইকারী ব্যবসায়ীরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে আলুর দাম ছিলো পাইকারী বাজারে ৩২ থেকে ৩৩ টাকা। তা খুচরা বাজারে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে। হঠাৎ তা বৃদ্ধি পেয়ে বেড়ে পাইকারী বাজারে ৪০ থেকে ৪২ টাকা আর খুচরা বাজারে বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি দরে। আজ আলুর পাইকারী দর হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা এবং খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৪০ টাকা কেজি দরে।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, কয়েক দিন আগে হঠাৎ আলুর দাম কেজিতে ১০ টাকা বৃদ্ধি হয়েছিলো। গতকাল থেকে কেজিতে ৫ টাকা কমেছে। এখন আমরা ৪০ টাকা দরে আলু বিক্রি করেছি।

কথা হয় বাজারে আলু কিনতে আসা দিনমজুর রফিকুল ইসলামের সাথে। তিনি বলেন, দুইদিন আগে আলু কিনে ছিলাম ৪৫ টাকা। আজ এক কেজি আলু কিনলাম, দাম ধরেছে ৪০ টাকা।

হিলি বাজারের আলু পাইকারী ব্যবসায়ী মশিউল আলম বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী আলুর দাম ওঠা-নামা করছে। আজ আমি ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে আলু পাইকারী দিচ্ছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading