একই রশিতে ঝুলে পরকীয়া প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা!
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৩০
একই রশিতে ঝুলে টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- উপজেলা রাজাফৈর পল্পনপাড়া এলাকার আলেয়া (৩৯) এবং শাহ্জাহান (৩৫)।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাফৈর পল্পনপাড়া এলাকা থেকে নিহতদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করেছিলেন বলেও জানা গেছে।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

