চলছে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ

চলছে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ

উত্তরদক্ষিণ | শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৫০

চলছে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ বিরতি ছাড়াই বিকাল ৫টা পর্যন্ত চলবে। দুটি আসনেই ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে।

ঢাকা -৫ আসনে আওয়ামী লীগের মনোনীত মো. কাজী মনিরুল ইসলাম ও বিএনপি মনোনীত সালাউদ্দিন আহমেদসহ ছয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন।

অন্য চার প্রার্থী হলেন- জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূঁইয়া, এনপিপির মো. আরিফুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আনসার হোসেন সিকদার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা এবং মতিঝিল থানার ১৪টি ওয়ার্ড (৪৮-৫০, ৬০-৭০) নিয়ে গঠিত সংসদীয় আসনে ১৮৭টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার রয়েছেন।

নওগাঁ-৬ আসনে তিন সংসদ সদস্য প্রার্থী হলেন- আওয়ামী লীগের আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও এনপিপির মো. খন্দকার ইন্তেখাব আলম।

রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১০৪টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন পুরুষ এবং এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন নারী ভোটার রয়েছেন।

গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পরে ঢাকা-৫ আসন এবং গত ২৭ জুলাই আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুর পর নওগাঁ-৬ আসন শূন্য হয়। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading