সাতসকালে নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ | রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:১২
নেত্রকোণার বারহাট্টা উপজেলার দশাল এলাকায় রবিবার (১৮ অক্টোবর) ভোরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, কয়েকজন জেলে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই লাইনে একটি ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনে এ ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল।

