সিলেটে তরুণীকে ‘ধর্ষণ’, চাচা গ্রেপ্তার

সিলেটে তরুণীকে ‘ধর্ষণ’, চাচা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৫৮

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

অভিযুক্ত আব্দুর রশিদ গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী গ্রামের মনফর আলীর ছেলে।

ফুফুর বাড়িতে থাকা পিতৃহীন ওই তরুণী পুলিশকে জানান, অভিযুক্ত রশিদ সম্পর্কে তার আপন চাচা। দুই মাস আগে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাড়িতে গেলে রশিদ তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি তখন কাউকে কিছু জানাতে পারেনি।

এরপর ওই তরুণী ফুফুর বাসায় ফিরে আসলেও বিভিন্ন সময়ে তাকে কাউকে কিছু না জানানোর জন্য হুমকি দিত রশিদ। সর্বশেষ শুক্রবার রাতে রশিদ বোনের বাসায় যায় এবং সেখানে ফের ভাতিজিকে ধর্ষণ করেন। পরে ওই তরুণী ফুফুকে ঘটনা জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রশিদকে আটক এবং তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, রশীদকে শনিবার দুপুরে আদালতে এবং ভুক্তভোগী তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading