ফেরির পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে এবার লঞ্চও বন্ধ

ফেরির পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে এবার লঞ্চও বন্ধ

উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:১০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে গত কয়েকদিন ধরে একটানা বন্ধ রয়েছে ফেরি চলাচল। এবার লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ মালিক ও চালকরা। নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চ আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, নৌপথে নাব্য সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌরুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ চালক ও মালিকরা। এদিকে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে স্পিডবোটে।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে তীব্র নাব্য সংকট রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading