প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি

উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:২৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মুনসুরুলকে গ্রেড-১ এ পদোন্নতির পর ওই পদে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ গত ১৪ সেপ্টেম্বর অবসরে গেছেন। এরপর থেকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে পালন করছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading